জনাব হাকিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাকিমের প্রতিষ্ঠানটি একমালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভক্ষতি মালিক একাই বহন করেন ।উদ্দীপকে জনাব হাকিম জামালপুরের নান্দিনা নামক স্থানে ড্রাগন চাষ করেন। উক্ত কাজের জন্য তিনি নিজেই বীজ সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় কার্য সম্পাদন করেন এবং উৎপাদনসংক্রান্ত কার্যাবলি সম্পাদনের জন্য ৫ জন শ্রমিক নিয়োগ দেন। তিনি উৎপাদিত ফল নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাজারসহ পার্শ্ববর্তী অঞ্চলের বাজারে বিক্রয় করেন। যেহেতু তিনি একাই ব্যবসায়টি গঠন ও পরিচালনা করেন তাই এটাকে আমরা একমালিকানা ব্যবসায় বলতে পারি। এই ব্যবসায়সংক্রান্ত সকল সিদ্ধান্ত একক ব্যক্তি কর্তৃক গৃহীত হয়। মালিক নিজে ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের যোগান দেন, সব • ধরনের ঝুঁকি বহন করেন এবং প্রয়োজনে বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এবং ব্যবসায় ক্ষেত্রে যাবতীয় লাভ- লোকসানের দায় গ্রহণ ও ভোগ করেন।তাই বলা যায়, জনার হাতিবের একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব হাকিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর