জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মুজাহিদ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেন ।কোনো পণ্যসামগ্রী একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে।মূলত পণ্য সামগ্রী উৎপাদনে স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব থাকে তা কমানোর জন্যই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। স্থানগত উপযোগ সৃষ্টিতে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের জনাব মুজাহিদ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারের বিভিন্ন পাইকারদের নিকট সরবরাহ করেন। এরূপ সরবরাহের মাধ্যমে জনাব মুজাহিদ আমের স্থানগত উপযোগ সৃষ্টি করে থাকেন। অর্থাৎ তিনি রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে আম ক্রয় করে সংগ্রহ করেন। পরবর্তীতে উক্ত আমগুলোকে তিনি পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাজারে পৌঁছান এবং সেখানে পাইকারদের নিকট সরবরাহ করেন। এতে স্বত্বগত উপযোগও সৃষ্টি হয়ে থাকে। তবে উদ্দীপকের বিবেচনায় এখানে স্থানগত উপযোগ সৃষ্টি সর্বাধিক গুরুত্ব বহন করে।তাই বলা যায়, উদ্দীপকের জনাব মুজাহিদ স্থানগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর