জনাব মুজাহিদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব মুজাহিদ কর্তৃক গৃহীত জুস ফ্যাক্টরি স্থাপন করে আমের রূপগত উপযোগ সৃষ্টির যে সিদ্ধান্ত নিয়েছেন তা যথার্থ ও যৌক্তিক বলে আমি মনে করি।দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে ভোক্তা ও গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। পণ্যকে ব্যবহার উপযোগী করার জন্য রূপগত উপযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন আম থেকে জুস ও আচার তৈরি, লোহা থেকে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি, মাটি দিয়ে বিভিন্ন হাতের পাতিল তৈরি ইত্যাদি। উদ্দীপকের জনাব মুজাহিদ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারের বিভিন্ন পাইকারদের নিকট বিক্রয় করেন। চলতি মৌসুমে আমের ব্যাপক ফলন হয় এবং আমের দাম কমে যায়। এমতাবস্থায় তিনি অধিক মুনাফা লাভের আশায় কম দামে প্রচুর পরিমাণে আম ক্রয় করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বিক্রয় করতে ব্যর্থ হন। ফলে প্রচুর আম নষ্ট হয়ে যায় এবং তিনি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি রাজশাহীর মতিহার থানা এলাকায় একটি আমের জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাবছেন আমের জুস, জেলী এবং আচার তৈরি করে বিক্রয় করতে পারলে বেশ লাভবান হবেন। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনাব মুজাহিদের এরূপ সিদ্ধান্তের ফলে তিনি ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবেন বলে আশা করা যায়।উদ্দীপকের জনাব মুজাহিদ প্রথমদিকে আম ক্রয় করে তা বিভিন্ন পাইকারের নিকট সরবরাহ করতেন। কিন্তু শুধু এ ব্যবসায়ে নানান সীমাবদ্ধতা থাকায় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় পরবর্তীতে মূলধন বিনিয়োগ করে নিজেই একটি আমের জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এর ফলে তিনি বেশি পরিমাণে আম ক্রয় করে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বাজারের চাহিদা অনুযায়ী জুস, জেলী ও চাটনি তৈরি করে সরবরাহ করতে পারবেন। এর মাধ্যমে তার প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাও বেশি হবে। এছাড়া তিনি বাগান থেকে আম সংগ্রহ করে সরাসরি জুস ও জেলী তৈরি করবেন। ফলে এক্ষেত্রে কোনোরকম মধ্যস্থব্যবসায়ীর দৌরাত্ম্য থাকবে না। তাই বলা যায়, জনাব মুজাহিদ কর্তৃক গৃহীত উদ্দীপকের সিদ্ধান্ত যৌক্তিক এবং লাভজনক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব মুজাহিদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর