জনাব সুমন বর্তমানে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ পর্যায়ে রয়েছেন। যা ক্রেতার চাহিদা পরিবর্তনের সাথে পণ্য ডিজাইনের পরিবর্তনের সিদ্ধান্তটি যৌক্তিক।
পণ্যের আকার-আকৃতি, রং, ধরন, স্টাইল প্রভৃতি নির্ধারণের পদক্ষেপ নেওয়াকে উদ্যেগ গ্রহণ বলে। উদ্যোগ গ্রহণ পণ্য ডিজাইনের প্রথম পর্যায়। কোনো পণ্য ডিজাইন করতে হলে প্রাথমিক পর্যায়ে ডিজাইন প্রণেতাকে উক্ত পণ্য ডিজাইনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
উদ্দীপকে জনাব সুমন প্রাথমিক পর্যায়ে শুধু পণ্যের বাহ্যিক অবয়বকে গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন করেন। এতে তিনি পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলেও কয়েক বছর পর লক্ষ করলেন তার পণ্যের বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। তাই তিনি সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী ডিজাইন পরিবর্তনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি নতুনভাবে পণ্য ডিজাইনের সিদ্ধান্ত গ্রহণ করেন। যা একটি পরিকল্পনামূলক কাজ। যেখানে পণ্যের বাস্তব কোনো পরিবর্তন হয়নি, শুধু পণ্যের ডিজাইন নির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ পর্যায়কে নির্দেশ করে।
পণ্য ডিজাইনের পর্যায় মোট ৫টি। প্রথমে উদ্যোগ গ্রহণ করে পণ্য ডিজাইনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ক্রেতাকেন্দ্রিক ধারণা উন্নয়ন ও প্রতিষ্ঠানের সামর্থ্য বিশ্লেষণ করা হয়। অতঃপর প্রথমে সামান্য কিছু পণ্য উৎপাদন করে তা সফল হলে বাণিজ্যিকভাবে পণ্য বাজারজাত করা হয়। এ সকল পদক্ষেপের মূলেই রয়েছে উদ্যোগ গ্রহণ। কারণ উদ্যোগ গ্রহণ ছাড়া অন্য সকল পর্যায়ে প্রবেশ করা যায় না। উদ্দীপকেও ক্রেতাদের রুচি পরিবর্তনের সাথে সাথে পণ্যের ডিজাইন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা যথার্থ বলে আমি মনে করি।