উদ্দীপকে বর্ণিত 'সাদ কিং' এর সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাদ কিং এর সফলতার কারণ হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্যতম কৌশল ওয়ারেন্টি প্রদান। পণ্য বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে সেই বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেইলিউর কস্ট বলে। উদ্দীপকে সাদ কিং একটি বৃহৎ এনার্জি বাল্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠান।পুনরায় ত্রুটি দূর করে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে। এতে তাদের বেশ খরচ হলেও ক্রেতারা তাদের পণ্যের প্রতি আস্থা হারিয়ে ফেলায় তা ক্ষতির সম্মুখীন হয়। তাই কোম্পানিটি ক্রেতাদের বান্ধের ক্ষতি হলে তা মেরামত করে দেওয়ার চুক্তির সাথে আবদ্ধ হন। এ ধরনের চুক্তিকে ওয়ারেন্টি বলা হয়। যা নিম্নমানের পণ্য উৎপাদন ব্যয়ের বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। উক্ত ওয়ারেন্টি প্রদানে ব্যয় বৃদ্ধি পেলেও তা ক্রেতাদের মধ্যে পণ্যের প্রতি আস্থা সৃষ্টি করে এবং প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে সক্ষম হয়। নিম্নমানের পণ্য উৎপাদন হলে কতকগুলো বায় সম্পাদন করতে হয়। তা হলো— নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ও বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য উৎপাদন করতে উপরিউক্ত বায় সংঘটিত হলেও তা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে বাহ্যিক ব্যর্থতার বায় সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'সাদ কিং' এর সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর