জনাব রাহাত যে খরচের উপর বেশি জোর দেন তা হচ্ছে মূল্যায়ন ব্যয়।একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা- নিরীক্ষার জন্য যে বায় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যয় বহন করতে হয়। নিম্নমান থেকে মানসম্মত পণ্য উৎপাদন করতে হলে পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ এবং উক্ত তথ্য বিশ্লেষণ করতে প্রতিষ্ঠানকে অতিরিক্ত বায় বহন করতে হয়।উদ্দীপকে জনাব রাহাত একটি সাইকেল তৈরির কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ ইত্যাদির উপর বেশি জোর দেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্যের মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত তা পরীক্ষা করেন এবং বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করেন। এ ধরনের পরীক্ষণ ও পরিদর্শন নিম্নমানের পণ্য উৎপাদনজনিত মূল্যায়ন বায়ের অন্তর্ভুক্ত।