শ্রমবিভাগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ, বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে।সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না।এক একজনের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার ফলে একজন শ্রমিক একই কাজ অনেকদিন ধরে সম্পাদন করে। এর ফলে একটি কাজ দীর্ঘদিন করার কারনে শ্রমিকের ওই কাজের প্রতি দক্ষতা বৃদ্ধি পায় এবং শ্রমিক তার দক্ষতা কাজে লাগিয়ে ওই কাজটি খুবই ভালোভাবে সম্পাদন করে এবং এ কাজে সে আনন্দ পায়। শ্রম বিভাগের মাধ্যমে উৎপাদনের কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি কাজের ভাগের দায়িত্ব এক একজন কর্মীকে অর্পণ করা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
শ্রমবিভাগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর