“মিসেস মীম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত” তুমি কি উক্তিটির সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: মিসেস মীম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসংগত উক্তিটির সাথে আমি একমত। তার গৃহীত সিদ্ধান্তটি হলো উৎপাদন ডিজাইন ব্যবহার। কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। যা উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটায়। উদ্দীপকে মিসেস মীম প্রাথমিক পর্যায়ে তার পণ্য উৎপাদনে নান্দনিক ডিজাইন ব্যবহার করেন।এর মাধ্যমে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও বর্তমানে জনাব হাকিম একই ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যেখানে উৎপাদন প্রক্রিয়ায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়। প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইনের ফলে জনাব হাকিমের প্রতিষ্ঠানের পণ্যের মান তুলনামূলকভাবে ভালো হয় এবং ভোক্তারা এই প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মিসেস মীম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করার কথা ভাবছেন। যা বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে একটি যৌক্তিক সিদ্ধান্ত।উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস,উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। উৎপাদন ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের মানের উন্নয়ন ঘটে অন্যদিকে তা প্রতিযোগিতা মোকাবিলায়ও সহায়তা করে। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মিসেস মীমের উৎপাদন ডিজাইন ব্যবহার করার সিদ্ধান্তটি বাস্তবসম্মত ও যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মিসেস মীম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত” তুমি কি উক্তিটির স…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর