জনাব আজিম কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: .উদ্দীপকে জনাব হাকিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দীপকের জনাব হাকিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সেটি হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (International Organisation for Standardization) বা আন্তর্জাতিক মান সংস্থা। বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। মুক্তবাজার অর্থনীতির গতিশীল ধারা সমগ্র বিশ্বকে এক বাজারে পরিণত করেছে। ফলে আমরা বিশ্ব বাজারের ক্রেতা। আমাদের ইচ্ছা ও সামর্থ থাকলে ঘরে বসেই বিদেশি পণ্যের স্বাদ গ্রহণ করতে পারি। তাই মান নির্ধারণ ও নিয়ন্ত্রণের বিষয়টি এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় পণ্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে পণ্যটিকে এমন একটি সংস্থার অনুমোদন লাভ করতে হয় যা বিশ্বব্যাপী পণ্যের মান নির্ধারণ ও মান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই সংস্থাটির নাম International Organisation for Standardization.আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে কোন পণ্যকে অবশ্যই ISO এর মানদন্ড অতিক্রম করতে হবে। উদ্দীপকে জনাব আজিম খুলনা থেকে মধু সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও বিক্রয়' করেন। শুরুতে দেশের মধ্যে মধু বিপণনের জন্য দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে মান সনদ গ্রহণ করেন। দেশের চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করার সিদ্ধান্তটি যথার্থ এবং যৌক্তিক বলে আমি মনে করছি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আজিম কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর