উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা রয়েছে, যা পন্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় ব্যবহারের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব রাহুল স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে চাঁদপুরের ইলিশ ঢাকায় সরবরাহ করেন। দীর্ঘদিন এ ব্যবসা সম্পৃক্ত থাকার পর তিনি একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করার প্রয়োজন অনুভব করেন। এ উদ্দেশ্যে স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাঁদপুরে একটি হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিলেন। হিমাগার পণ্যকে সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এক মৌসুমে আরোহিত ইলিশ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমী বিক্রয় করবেন।যার ফলে এক দিকে যেমন তিনি সারা বছর ইলিশ সরবরাহ করতে পারবেন অপরদিকে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। একই ধরনের পণ্য সকল সময় উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময় বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পন্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময়ে ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। চা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব।এতে করে যেমন এক মৌসুমে পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাহুলের পণ্যকে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার সিদ্ধান্তটি আমি যৌক্তিক বলে মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর