উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে সেবার নশ্বরতা বা পচাশীলতা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। সেবাকে পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না, সেবার এরূপ বৈশিষ্ট্যকে সেবার পচনশীলতা বলে। উৎপাদক কর্তৃক প্রদত্ত এমন কিছু অদৃশ্য বিষয় যা আমাদের অভাব পূরণ করে তাই হচ্ছে সেবা। উদ্দীপকে কুইক এয়ারলাইন্স নিয়মিতভাবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করেন। গত কয়েক মাস যাবত মোট টিকিটের ১৫% টিকিট অবিকৃত থাকে। এতে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হন। প্রতিষ্ঠানটি তাদের সকল কাস্টমারকে যাত্রী সুবিধার প্রদান করার নিয়ম নির্দেশ সেবা প্রদান করলেও ১৫% টিকেট বিক্রি হচ্ছে না।উক্ত অবিকৃত সেবাটি পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না। সেবা প্রদানের সাথে সাথেই তা গ্রহণ করতে হয়। তা না হলে সেবা পচে যায়। সেবার এরূপ বৈশিষ্ট্যকেই সেবার পচনশীলতা বলে। তাই বলা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানটিতে সেবার পচনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর