"গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে না পারায় ব্যাংকটির সুনাম নষ্ট হচ্ছে"- ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ! "গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে না পারায় ব্যাংকের সুনাম নষ্ট হচ্ছে"- এ বিষয়টির সাথে আমি একমত। যেসব বিষয় দেখা যায় না, স্পর্শ করা যায় না কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম তাকে সেবা বলে। থেকে আলাদা করা যায় না বলে সেবার ক্ষেত্রে অবিচ্ছন্নতা বৈশিষ্ট্য বিদ্যমান। উদ্দীপকে "গোমতি" একটি জনপ্রিয় ব্যাংক। তাদের সেবার মান অত্যন্ত উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন। তারা গ্রাহকদের সাথে সহযোগিতা পূর্ণ আচরণ করে এবং গ্রাহকের খুব দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারে। কিন্তু সম্প্রতি গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাংকে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না। এমতাবস্থায় সেভাবে ডাক্তাদের তুলনায় সেবা গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেলে সকলকে সমানভাবে সেবা প্রদান করা সম্ভব নয়। প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করলেও গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। উক্ত বিষয়টি সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্য কে নির্দেশ করে। সেবার ভিন্ন কিছু বৈশিষ্ট্যের কারণে দ্রব্য থেকে আলাদা। সেবার মতে অদৃশ্যমানতা, অবিচ্ছন্নতা ও নশ্বরতা বৈশিষ্ট্যটি বিদ্যমান। দ্রব্য একটি নির্দিষ্ট জায়গায় উৎপাদন হয় এবং দেশজুড়ে তার বিক্রয় করা যায়। কিন্তু সেবা প্রধানের জন্য সেবা দাতা বা সেবা গ্রহীতাকে একত্র হতে হবে। ফলে দ্রব্যের উৎপাদন তৎক্ষণিক বৃদ্ধি করা গেলেও তার সেবার পক্ষে সম্ভব নয়। তাই বলা যায়, সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের ব্যাংকটির বর্ধমান গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে না পারায় ব্যাংকটির সুনাম নষ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর