"নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অত্যন্ত ফলপ্রসূ হবে"- উদ্দীপকের আলোকে পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: "নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অত্যন্ত ফলপ্রসু হবে"- বক্তব্যটি যথার্থ। প্রতিষ্ঠানটির অনুসৃত ডিজাইন টি হচ্ছে নান্দনিক ডিজাইন। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পন্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। উদ্দীপকের জনাব অভ্রনীল জামদানি শাড়ি উৎপাদনে প্রথম পর্যায়ে ব্যবহারিক ডিজাইন অনুসরণ করেন। তার প্রতিষ্ঠানের শাড়ির চাহিদা ব্যাপক। বাড়তি চাহিদা ধরে রাখতে আকৃতি ও গঠন পরিবর্তন করেন। নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করছেন।তিনি পণ্যের চাহিদা ধরে রাখার উদ্দেশ্যে পনের আকার ও কাঠামোগত পরিবর্তন আনেন। উক্ত পরিবর্তন নান্দনিক বা মানসম্মত ডিজাইন হিসেবে বিবেচিত। নান্দনিক ডিজাইন পন্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। এই ডিজাইনার ক্ষেত্রে পণ্যের মানপূর্বের ন্যায় রেখে পণ্যকে বাহ্যিক পরিবর্তন করা হয়। এছাড়া ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা চালানো হয় যা পণ্য বিক্রিতে সহায়তা করে। তাই বলা যায়, নান্দনিক ডিজারের মাধ্যমে শারীর সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অত্যন্ত ফলপ্রসু হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর