"শ্রম বিভাগের ফলে এই প্রতিষ্ঠানটি সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে"- ব্যাখ্যা কর।
উত্তর: শ্রম বিভাগের ফলে প্রতিষ্ঠান সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। - উক্তিটির সাথে আমি একমত। উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাদের কাজ বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। উদ্দীপকে কুমিল্লা জেলায় চান্দিনা উপজেলার ৪৫ জন ব্যক্তি সম অধিকারের ভিত্তিতে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। প্রাথমিক পর্যায়ে তারা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের সদস্যদের দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করে দেন। এতে প্রতিষ্ঠানটি সফলতা দিন দিন বৃদ্ধি পায়। শ্রমিকের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। সকল কাজে সকল শ্রমিকের সমান দক্ষতা থাকে না। যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হলে ওই শ্রমিক একই কাজ দীর্ঘদিন সম্পাদন করতে পারে। ফলে ওই কাজের প্রতি শ্রমিকের দক্ষতার বৃদ্ধি পায়। এছাড়া শ্রমিক যোগ্যতা অনুযায়ী কাজ করলে তাদের কাজে আনন্দ সৃষ্টি হয়। শ্রম বিভাগের মাধ্যমে সামগ্রিক কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। এরপর প্রতিটি কাজের দায়িত্ব এক একজন কর্মীকে অর্পণ করা হয়। এটা শ্রমিকরা তাদের নিজের কাজের অংশ দক্ষতা অর্জন করে থাকে বলে উৎপাদন কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়,শ্রম বিভাগের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জনের সক্ষম হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"শ্রম বিভাগের ফলে এই প্রতিষ্ঠানটি সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে"- ব্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর