জনাব আতিকের কার্যক্রম দেশের অর্থনীতিতে কোন ধরনের ভূমিকা রাখছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব আতিকের গুদামজাতকরণ কার্যক্রম মুদ্রার স্থিতি নিয়ন্ত্রণ করবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক মৌসুমী উৎপাদিত পণ্য ধরে রাখার জন্য গুদামজাতকরণ এর ব্যবস্থা করতে হয়। ব্যবস্থার মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয় বলেই দেশের উৎপাদন প্রক্রিয়ার সচল থাকে এবং ভোক্তারা তাদের চাহিদা মোতাবেক নিয়মিত ও নিরাপদে পণ্য ভোগ বা ব্যবহার করতে পারেন। উদ্দীপকের জনাব আতিক কর্তৃক স্থাপিত গুদাম ঘরে ওই অঞ্চলে উৎপাদিত পেঁয়াজ, রসুন, হলুদ ইত্যাদি অন্যান্য মৌসুমী ফসল সংরক্ষণ করা হয়। এতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে এবং ভোক্তরা কাঙ্ক্ষিত মূল্যে পণ্য ক্রয় করতে পারছে। এর ফলে ওই সব পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার সম্ভব হচ্ছে। গুদামজাতকরণ এমন এক ধরনের ব্যবস্থা যেখানে এক মৌসুমে উৎপাদিত পণ্য সংরক্ষণের মাধ্যমে সারা বছর ভোগ বা ব্যবহার করা যায়। এর ফলে ভোগতারা তাদের নিয়মিত পণ্যগুলো সারা বছর ন্যায্য মূল্যে পেয়ে থাকে। কেননা গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের যোগান বৃদ্ধি পায়। আর যখন বৃদ্ধি পেলে পণ্যের দাম কমে যায়। তাই বলা যায়, জনাব আতিকের গুদামজাতকরণ ব্যবস্থা দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আতিকের কার্যক্রম দেশের অর্থনীতিতে কোন ধরনের ভূমিকা রাখছে? উদ্দ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর