কী ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: পণ্য গুদামজাত করে জনাব করিম ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন। উৎপাদনের সময় থেকে বিক্রি বা ভোগের সময় পর্যন্ত গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করা যায়। এতে এক মৌসুমের উৎপাদিত পণ্য অন্য মৌসুমেও ভোগ করা যায় । গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। জনাব করিম শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করেন। সংগ্রহ করা পেঁয়াজগুলো তিনি দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করেন। কিন্তু সরকারি ও বেসরকারিভাবে বিদেশ থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হওয়ায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পেঁয়াজগুলো তিনি দ্রুত বিক্রি করে দেন।বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় পণ্যের যোগান বেড়ে যায়। এতে স্বাভাবিকভাবেই পণ্যের দাম কমে যায়। এ পরিস্থিতিতে পেঁয়াজগুলো গুদামজাত করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এতে পণ্যের গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। পরবর্তী সময়ে চাহিদা বাড়লে পেঁয়াজগুলো বিক্রি করে তিনি আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবেন। পাশাপাশি বর্তমানে কম দামে বিক্রি করায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তা থেকেও রেহাই পাবেন। অতএব, ব্যবসায়ের ঝুঁকি কমাতে জনাব করিমের পণ্য গুদামজাতকরণের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কী ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি ম…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর