উদ্দীপকে উল্লিখিত হোটেল কর্তৃপক্ষের চিন্তিত হয়ে পড়ার কারণের সাথে সেবার কোন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হোটেল কর্তৃপক্ষের চিন্তিত হয়ে পড়ার কারণের সাথে সেবার পচনশীলতা বা নশ্বরতা বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে। সেবার পচনশীলতা বলতে বোঝায় সেবা ক্ষণস্থায়ী। এটি অল্প সময়ের জন্যও সংরক্ষণ করা যায় না। যেমন: হোটেলের কক্ষ বা বাসের সিট খালি থাকলে সেবার উপযোগিতা নষ্ট হয়ে যায়।উদ্দীপকের কুয়াকাটায় রংধনু হোটেলে অতিথিদের থাকার জন্য ১০০টি সুসজ্জিত কক্ষ আছে। আশপাশে হোটেলের সংখ্যা বেড়ে যাওয়ায় গড়ে প্রতিদিন ৫০টি কক্ষ অতিথি শূন্য থাকছে। ফলে হোটেল কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। হোটেলের কক্ষে অতিথিরা থাকলে হোটেলের সেবা উপভোগ করতে পারত। ফলে হোটেল কর্তৃপক্ষ বিনিময়ে অর্থ উপার্জন করতে পারত। কিন্তু হোটেলের কিছু কক্ষ অতিথি শূন্য থাকে। ফলে ঐদিনের জন্য নির্ধারিত সেবার উপযোগিতা হারিয়ে যায়। এতে হোটেল কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হয়। একদিনের সেবার মাধ্যমে প্রদেয় সুবিধা অন্যদিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় না। সেবার এই নশ্বরতা বা পচনশীলতা বৈশিষ্ট্যের কারণেই রংধনু হোটেল কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হোটেল কর্তৃপক্ষের চিন্তিত হয়ে পড়ার কারণের সাথে সে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর