হোটেল 'রংধনু'-এর সাফল্যের মূল কারণ মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন।মানসম্মত সেবা বলতে ক্রেতার প্রত্যাশা অনুযায়ী উন্নত সেবা প্রদান করাকে বোঝায়। এটি ক্রেতার আস্থা অর্জনে সাহায্য করে। মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। উদ্দীপকের রংধনু হোটেল কুয়াকাটায় অবস্থিত। সম্প্রতি আশপাশে হোটেলের সংখ্যা বেড়ে গেছে। এ কারণে এর ৫০টির মতো কক্ষ অতিথি শূন্য থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ অতিথিদের খাবার মেন্যু ও হোটেলে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ায়। ফলে হোটেলে অতিথির সংখ্যা বেড়ে যায়। উদ্দীপকের হোটেল কর্তৃপক্ষ অতিথিদের খাবার মেন্যু বাড়িয়েছে। এতে গ্রাহকরা হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। তাছাড়াও হোটেলে অতিথিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এভাবেই হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত মানসম্মত সেবা প্রদান করে। এতে হোটেলের গ্রাহকরা সন্তুষ্ট হয়। এভাবে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাদের সুনাম বেড়ে যায়। ফলে হোটেলে আসা অতিথির সংখ্যা বাড়ে। সুতরাং, রংধনু হোটেলের সাফল্যের মূল কারণ মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন।