প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: 'স্টার' কোম্পানি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন স্তরে রয়েছে, যার কার্যকারিতা খুবই ইতিবাচক। নতুন ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করা যাবে কি না, তা জানার জন্য পরীক্ষামূলক ডিজাইন করা হয়। এর মাধ্যমে উৎপাদিত পণ্যের চাহিদা ও লাভজনকতা যাচাই করা হয়।উদ্দীপকের 'স্টার কোম্পানি সাবান বিপণন করে। সম্প্রতি কোম্পানিটি একটি নতুন ধরনের সাবান স্বল্প পরিসরে বাজারজাত করছে। সাবানটির গ্রহণযোগ্যতার ভিত্তিতে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনের কথা ভাবছে। অর্থাৎ, কোম্পানিটি সাবান উৎপাদনে পরীক্ষামূলক স্তরে রয়েছে। 'স্টার' কোম্পানি তাদের নতুন সাবানটির চাহিদা ও গ্রহণযোগ্যতা কেমন তা যাচাই করতে এ কাজটি করছে। যদি ইতিবাচক সাড়া পায়, তাহলে বাণিজ্যিকভাবে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা হবে। আর নেতিবাচক সাড়া পেলে উৎপাদন করবে না। কোম্পানিটি যে ফলাফল আশা করছে, তা এ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব। প্রথমেই বেশি উৎপাদনের পর বিক্রি না হলে প্রতিষ্ঠানটির ক্ষতি হতো। তাই বলা যায়, পরীক্ষামূলক পণ্য উৎপাদন 'স্টার' কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর