উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্যের কোন ধরনের ডিজাইন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্যের ক্রিয়াগত ডিজাইন করছে। ক্রিয়াগত ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন আনা হয়। এ ধরনের পরিবর্তন ক্রেতা সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে। ক্রিয়াগত ডিজাইনের ফলে পণ্যের কার্যকারিতা ও মান প্রত্যক্ষভাবে বাড়ে ।উদ্দীপকের 'স্টার' কোম্পানি 'সূর্যমুখী' নামে সাবান বিপণন করে আসছে। সম্প্রতি কোম্পানিটি নতুন একটি সাবান স্বল্প পরিসরে বাজারজাত করছে। সাবানটি সাধারণ কার্যকারিতা ছাড়াও মাথার চুল পরিষ্কার ও উকুননাশক হিসেবে ব্যবহার করা যাবে। 'স্টার' কোম্পানি সাবানের কার্যকারিতায় পরিবর্তন ঘটিয়েছে। সাবানে মাথার চুল পরিষ্কার ও উকুননাশকের উপাদান আছে। তাই সাবানটির কার্যকারিতা বেশি এবং বেশি উপযোগ সৃষ্টি করতে পারে। এটি ক্রিয়াগত ডিজাইনের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং 'স্টার' কোম্পানি সাবানের ক্রিয়াগত ডিজাইন করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্যের কোন ধরনের ডিজাইন করছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর