উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: আলু চাষিদের গঠন করা প্রতিষ্ঠানটি একটি সমবায় সংগঠন।কমপক্ষে ২০ জন সমজাতীয় ব্যক্তির পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে আইন অনুযায়ী গঠিত প্রতিষ্ঠানকে সমবায় সংগঠন বলে। এ সংগঠনের প্রধান উদ্দেশ্য সদস্যদের আর্থিক কল্যাণসাধন । মুন্সীগঞ্জের ১০০ জন আলু চাষি সম-অধিকারের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তুলেছেন। তাদের উদ্দেশ্য হলো মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। অর্থাৎ, মুনাফা অর্জন করা তাদের উদ্দেশ্য না। আবার, তারা সবাই আলু চাষি অর্থাৎ সম পেশায় নিয়োজিত। তাছাড়া তারা সবাই সমান অধিকার ভোগ করবেন এবং নিজেদের কল্যাণে সংগঠনের মাধ্যমে কাজ করবেন। এগুলো সমবায় সংগঠনের প্রধান বৈশিষ্ট্য। তাই বলা যায়, আলু চাষিদের গঠন করা প্রতিষ্ঠানটি সমবায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর