“কাঙ্খিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম প্রধান কারণ”- উক্তিটির সাথে আমি একমত। কাঙ্ক্ষিত পণ্য বা সেবা বলতে ক্রেতা বা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবাসামগ্রী তৈরি করে সরবরাহ করাকে বোঝায়। এক্ষেত্রে ক্রেতার রুচি, চাহিদা ও পছন্দকে প্রাধান্য দেওয়া হয়। প্রত্যেক গ্রাহককে আলাদাভাবে মূল্যায়ন করা হয়।উদ্দীপকের মি. সফিক একজন স্বনামধন্য আইনজীবী। তিনি সকল শ্রেণি- পেশার মানুষকে আইনি সহায়তা প্রদান করেন। তার আইন পেশার মূলনীতি হলো গ্রাহকদের আত্মসন্তুষ্টি ও তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান। এক্ষেত্রেতিনি গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে সর্বোচ্চ চেষ্টা করেন। মানুষ বিভিন্ন আইনি ঝামেলা মোকাবিলা করার জন্য আইনজীবীর কাছে যায়। এতে তারা উপযুক্ত পরামর্শ পেয়ে উপকৃত হতে পারে। আইনজীবীগণ তাদের সমস্যা শুনে, কাঙ্ক্ষিত পরামর্শ প্রদান করেন। তারা মামলাজনিত সমস্যা সমাধানে সহায়তা করেন। মি. সফিকও একই কাজ করেন। তিনি গ্রাহকদের সমস্যার ধরন অনুযায়ী পরামর্শ প্রদান করেন। গ্রাহকরা উপযুক্ত পরামর্শ পেয়ে খুশি হয় এবং আইনি ঝামেলা মোকাবিলা করতে পারে। 'এভাবেই কাঙ্ক্ষিত সেবা গ্রাহক সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। তাই বলা যায়, কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম প্রধান কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“কাঙ্খিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ” তুমি কি একমত?…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর