তুমি কি মনে কর মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি, মানসম্মত পণ্য উৎপাদন না করাই বিথী গার্মেন্টস- এর আর্থিক ক্ষতির কারণ । মান হলো পণ্যের গুণগত বৈশিষ্ট্য, যা ক্রেতাদের ঐ পণ্যের প্রতি আকৃষ্ট করে। উন্নতমানের পণ্য প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যয় ও অপচয় কমাতে সাহায্য করে। তাছাড়া মানসম্মত পণ্য ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়ক। বিথী গার্মেন্টস চট্টগ্রামের একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছু দিন আগে প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতার কাছ থেকে বড় একটি অর্ডার পায়। প্রতিষ্ঠানটি অর্ডার অনুযায়ী পণ্য তৈরিও করে। কিন্তু পরবর্তীতে ত্রুটি চিহ্নিত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষতি হয়। এতে প্রতিষ্ঠানটি বড় অঙ্কের লোকসানের সম্মুখীন হয় । বিথী গার্মেন্টস-এর উৎপাদিত পণ্য ক্রেতার প্রত্যাশা অনুযায়ী হয়নি। আর ক্রেতার প্রত্যাশা পূরণে ব্যর্থ পণ্যই হলো মানহীন পণ্য। মানহীন পণ্য উৎপাদনের কারণে প্রতিষ্ঠানটির ব্যয় বেড়ে যায়। কেননা মানহীন পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির খরচ হয়। আবার ঐ পণ্য বাতিল করে নতুন পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির ব্যয় আরও বেড়ে যায়। এভাবে প্রতিষ্ঠানটির অপচয় ও ব্যয় বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই বলা যায়, মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক ক্ষতির কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মানসম্মত পণ্য উৎপাদন না করা প্রতিষ্ঠানের জন্য আর্থিক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর