পণ্য ডিজাইন ধরন উল্লেখপূর্বক মিসেস পারভীনের সিদ্ধান্তটি কতটুকু সার্থক বলে তুমি মনে কর? মূল্যায়ন কর।
উত্তর: 'মিসেস পারভীন উৎপাদন ডিজাইনের সিদ্ধান্ত নিয়েছেন', যা সার্থক বলে আমি মনে করি।নতুন প্রযুক্তি ও উন্নত কৌশল ব্যবহার করে উন্নতমানের পণ্য উৎপাদন করাই উৎপাদন ডিজাইন। এক্ষেত্রে মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পণ্য উৎপাদিত হয়। উৎপাদন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং ব্যয় কমে যায়।উদ্দীপকের মিসেস পারভীন একটি গার্মেন্টস দোকানের মালিক। তিনি আকর্ষণীয় ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রি করেন। তাই ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এই বাড়তি চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছেন।মিসেস পারভীনের তৈরি পোশাকের চাহিদা বেশি। এ অবস্থায় উৎপাদন ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে। ফলে প্রতিষ্ঠানটি বাড়তি চাহিদা মেটাতে সক্ষম হবে। এতে ক্রেতারা সন্তুষ্ট হবে এবং বিক্রি বেড়ে যাবে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে | সাফল্য লাভ করবে। তাই আমি মনে করি, মিসেস পারভীনের অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন বসানোর সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইন ধরন উল্লেখপূর্বক মিসেস পারভীনের সিদ্ধান্তটি কতটুকু সার্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর