মি. জহির কোন ধরনের পণ্য কিনেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. জহির শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য কিনেছে। যেসব ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে কেনে তাই শপিং পণ্য। এক্ষেত্রে ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে পণ্য কেনে। যেসব শপিং পণ্যের স্থায়িত্ব অনেক বেশি, ভোক্তাদের সুবিধা দেয় এবং মাঝে মাঝে সার্ভিসিং-এর প্রয়োজন হয় তাই সেবা পণ্য । মি. জহির বাড়িতে ব্যবহারের জন্য একটি খ্যাতনামা ইলেকট্রনিক্স শো-রুম থেকে এয়ার কন্ডিশনার মেশিন কেনে। নিজস্ব ভোগ বা ব্যবহারের জন্য কেনায় এটি একটি ভোগ্য পণ্য। তবে এয়ার কন্ডিশনারের মতো পণ্যগুলোর মূল্য একটু বেশি হয়। তাছাড়া ক্রেতারা দীর্ঘদিন এসব পণ্য থেকে সুবিধা পেতে চায়। এজন্য তারা অনেক দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে এসব পণ্য কেনে। তাছাড়া দীর্ঘদিন ব্যবহারের জন্য সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে কি না তাও বিবেচনা করে। এসব বৈশিষ্ট্য শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. জহিরের ক্রয়কৃত এয়ার কন্ডিশনার হলো শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. জহির কোন ধরনের পণ্য কিনেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর