উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠনের আলোকে আমি মনে করি মি. সেলিম একজন সার্থক সংগঠক। সংগঠন হলো একই লক্ষ্য অর্জনে সমবেত কতিপয় ব্যক্তির সমষ্টি। এর মাধ্যমে উৎপাদনের অন্য উপাদানগুলোকে একত্র করে একই উদ্দেশ্য অর্জনে ব্যবহার করা হয়। আর সংগঠনের এ কাজটি যিনি করেন তাকে বলে সংগঠক।মি. সেলিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। তিনি সবসময়ই তার গ্রামের গরিব, স্বল্পশিক্ষিত ও বেকার যুবকদের কথা ভেবেছেন। ভাবনা অনুসারে গ্রামের যুবকদের নিয়ে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা করেন। এখানে কাজ করে গ্রামের যুবকরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। মি. সেলিমও আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। অর্থাৎ, মি. সেলিমের কাজটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট। আর তিনি একজন সংগঠক।মি. সেলিমের প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে গ্রামের যুবকদের শ্রমের সদ্ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য মি. সেলিম ভূমি সংগ্রহ ও মূলধন সরবরাহ করেছেন। তার প্রতিষ্ঠান থেকে পাওয়া মজুরি দিয়ে শ্রমিকদের আর্থিক সচ্ছলতা এসেছে। পাশাপাশি মি. সেলিমের নিজ অবস্থাও উন্নতি হয়েছে। তিনি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা পেয়েছেন। ফলে তিনি তার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়েছেন। আর তা সম্ভব হয়েছে তার মধ্যকার সংগঠন গুণের ফলে। তাই আমি মনে করি, “মি সেলিম একজন সার্থক সংগঠক” ।