মি. সেলিম উৎপাদনের কোন উপাদানকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সেলিম উৎপাদনের শ্রম উপাদানটিকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করেছেন। শ্রম হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা। শ্রম একটি জীবন্ত উপাদান। এটি উৎপাদনে ও অর্থ উপার্জনে সহায়তা করে। শ্রমকে উৎপাদনের জীবনীশক্তি বলা হয় ।মি. সেলিম একজন উচ্চ শিক্ষিত যুবক। তিনি সবসময় তার গ্রামের বেকার যুবকদের নিয়ে কিছু করার চিন্তা করেন। সেই ভাবনা থেকে গ্রামের স্বল্পশিক্ষিত যুবকদের নিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলেছেন। ফলে যুবকদের আয়ের ব্যবস্থা হয়েছে এবং পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। এক্ষেত্রে গ্রামের যুবকরা ক্ষুদ্র ও কুটির শিল্পে শ্রমিক হিসেবে কাজ করে অর্থ উপার্জন করছে। তাদের পরিশ্রমের ফলে উৎপাদন কাজ সচল রয়েছে। অর্থাৎ বেকার যুবকরা এখানে উৎপাদনের শ্রম উপাদানের ভূমিকা পালন করছে। আর মি. সেলিম তাদের কথা ভেবেই ব্যবসায় স্থাপন করেছেন। তাই বলা যায়, তিনি শ্ৰম উপাদানটিকেই গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. সেলিম উৎপাদনের কোন উপাদানকে গুরুত্ব দিয়ে গ্রামে ক্ষুদ্র ও কুটির…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর