মি. তানভীর ফরিদপুরে কারখানা স্থাপনের পিছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা আছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. তানভীরের ফরিদপুরে কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের ভূমি উপকরণটির ভূমিকা আছে।প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদই ভূমি। মাটি, মাটির উর্বরতা, বৃষ্টিপাত, আবহাওয়া, নদ-নদী প্রভৃতি ভূমির অন্তর্ভুক্ত। এটি প্রকৃতির আদি এবং অবিনশ্বর উপাদান। ভূমির ওপর ভিত্তি করে একেক অঞ্চলে একেক ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে ওঠে।মি. তানভীর ফরিদপুরে একটি পাটের বস্তা তৈরির কারখানা স্থাপন করেন। ফরিদপুরের আবহাওয়া ও জলবায়ু পাট চাষের জন্য উপযোগী। আর পাটের বস্তা তৈরির প্রধান কাঁচামাল পাট। এক্ষেত্রে ফরিদপুরের মাটির গুণগতমান ভালো হওয়ায় এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হয়। আবহাওয়া, জলবায়ু, মাটির উর্বরতাশক্তি প্রভৃতি ভূমির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মি. তানভীরের ফরিদপুরে কারখানা স্থাপনের পেছনে ভূমি উপকরণটির ভূমিকা আছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. তানভীর ফরিদপুরে কারখানা স্থাপনের পিছনে উৎপাদনের কোন উপকরণটির ভূ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর