মূলধন সরবরাহের উদ্দেশ্যে মি. তানভীর তার ব্যবসায়ে মি. আহসানকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা সংগঠনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: মি. তানভীর তার ব্যবসায়ে আহসানকে অন্তর্ভুক্ত করায় এটি অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়েছে, যা যৌক্তিক বলে আমি মনে করি।দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে অংশীদারি সংগঠন গড়ে তোলে। চুক্তিই এ ব্যবসায়ের মূল দলিল। এর ভিত্তিতেই অংশীদারি ব্যবসায়ের সব কাজ পরিচালিত হয়।মি. তানভীর ফরিদপুরে একটি পাটের বস্তা তৈরির কারখানা স্থাপন করেন। এখানের আবহাওয়া ও জলবায়ু পাট চাষের জন্য উপযোগী। পরবর্তীতে তিনি ব্যবসায়ে তার বন্ধু আহসানকে সমহারে মুনাফা বণ্টনের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এভাবে তার ব্যবসায়টি অংশীদারি সংগঠনে রূপান্তরিত হবে।যেকোনো ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা কিংবা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। মূলধনকে ব্যবসায়ের চালিকাশক্তি বলা হয়। মি তানভীর নিজে পর্যাপ্ত পরিমাণ মূলধন সরবরাহ করতে ব্যর্থ হন। তাই তিনি তার বন্ধু আহসানকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করলে এ সমস্যা দূর হবে। আহসানকে নিয়ে চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় শুরু করায় তার মূলধনের ঘাটতি দূর হবে। এছাড়া একমালিকানা থেকে অংশীদারিতে রূপান্তরের কারণে ব্যবসায় ঝুঁকিও কিছুটা কমবে। তাই বলা যায়, মি. তানভীরের আহসানকে নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মূলধন সরবরাহের উদ্দেশ্যে মি. তানভীর তার ব্যবসায়ে মি. আহসানকে অন্তর্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর