মানসম্পন্ন পণ্য তৈরিতে 'ভাই ভাই' বেকারি কোন ধারণাটির গুরুত্ব দিয়ে কর্মী নিয়োগ দিয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: মানসম্মত পণ্য তৈরিতে উদ্দীপকে উল্লেখিত 'ভাই ভাই' বেকারি শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতা ধারণাটির ওপর গুরুত্ব দিয়ে কর্মী নিয়োগ দিয়েছে। পারদর্শিতার সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতা হলো শ্রমের দক্ষতা। প্রশিক্ষণ দিলে শ্রমিক দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠে। এতে কম ব্যয়ে বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়। দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক খুব স্বল্প সময় ও ব্যয়ে বেশি কাজ করতে পারে । উদ্দীপকে উল্লেখিত আলিম ও জামিল দুই ভাই মিলে 'ভাই ভাই' নামে একটি বেকারি স্থাপন করে ব্যবসায় শুরু করেন। প্রথমে ৫ জন শ্রমিক থাকলেও ব্যবসায়ের পরিধি বাড়ায় ১০ জন অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক নিয়োগ দেন। মানসম্মত পণ্য তৈরিতে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক দরকার। সব শ্রমিকই কাজ করতে পারে। কিন্তু দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকের কাজের মাধ্যমে পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় থাকে। আর ক্রেতারা সবসময় মানসম্মত পণ্য প্রত্যাশা করে। ক্রেতাদের কথা চিন্তা করেই 'ভাই ভাই' বেকারি দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক নিয়োগ দেন। সুতরাং, উদ্দীপকে উল্লেখিত 'ভাই ভাই' বেকারি শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা ধারণাটির গুরুত্ব দিয়ে কর্মী নিয়োগ দিয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মানসম্পন্ন পণ্য তৈরিতে 'ভাই ভাই' বেকারি কোন ধারণাটির গুরুত্ব দিয়ে …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর