অল্প দিনেই 'ভাই ভাই' বেকারির সুনাম অর্জন ও মুনাফা বাড়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে তোমার মতামত পেশ করো।
উত্তর: অল্প দিনেই উদ্দীপকে উল্লেখিত 'ভাই ভাই' বেকারির সুনাম অর্জন ও মুনাফা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুপাত হলো উৎপাদনশীলতা। এক্ষেত্রে সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানো হয়। এটি উৎপাদন দক্ষতার ওপর নির্ভরশীল। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়ে। উদ্দীপকের আলিম ও জামিল দুই ভাই। তারা 'ভাই ভাই' নামে একটি বেকারির ব্যবসায় শুরু করেন। প্রথমে ৫ জন শ্রমিক দিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালান । পরবর্তীতে অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক নিয়োগ দেন । ফলে আগের তুলনায় উৎপাদন বাড়ে এবং পণ্য মানসম্পন্ন হয়। তাই অল্প দিনেই তাদের সুনাম অর্জন হয় ও মুনাফা বাড়ে । 'ভাই ভাই' বেকারি দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক নিয়োগ দেওয়ার পর উৎপাদন বাড়ে। তারা সঠিকভাবে কাজ করার কারণেই মূলত উৎপাদন বাড়ে। 'ভাই ভাই' বেকারির শ্রমিকরা দক্ষতাসম্পন্ন হওয়ায় একই পরিমাণ উপকরণ দিয়ে আগের চেয়ে বেশি উৎপাদন করে। উৎপাদনের এই বেড়ে যাওয়া উৎপাদনশীলতা ও মুনাফা বাড়ার ইঙ্গিত বহন করে। প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতা বাড়িয়ে পণ্যের গুণগত মানও বজায় রাখে। এভাবে অল্প সময়েই তাদের সুনাম অর্জিত হয়। তাই বলা যায়, উৎপাদনশীলতার প্রতি গুরুত্বারোপ করায় 'ভাই ভাই' বেকারি অল্প দিনেই সুনাম ও মুনাফা অর্জন করতে পেরেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অল্প দিনেই 'ভাই ভাই' বেকারির সুনাম অর্জন ও মুনাফা বাড়ার ক্ষেত্রে ক…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর