“লাভের অংশ ব্যাংকে সঞ্চয় করার মাধ্যমে মূলধন গঠনের একটিমাত্র ধাপ অতিক্রম হয়েছে” উদ্দীপকের আলোকে - উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: লাভের অংশ ব্যাংকে সঞ্চয় করার মাধ্যমে উদ্দীপকের তিন বন্ধু মূলধন গঠনের প্রথম ধাপ 'আর্থিক সঞ্চয় সৃষ্টি' অতিক্রম করেছেন। একটি অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত সঞ্চয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঞ্চয় ও সরকারি সঞ্চয় থেকে সঞ্চয় সংগ্রহ করা হয়। এ তিনটি উৎস থেকে সংগৃহীত মোট সঞ্চয় মূলধন গঠনের প্রথম পর্যায়। উদ্দীপকে উল্লেখিত আবির, আলিফ এবং আসিফ তিনজন মিলে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। তারা সাফল্যের সাথে ব্যবসায় পরিচালনা করেন। তাদের ব্যবসায়ে যে মুনাফা হয় তা থেকে একটি নির্দিষ্ট অংশ পারিবারিক প্রয়োজন, সামাজিক নিরাপত্তা ও ছেলেমেয়েদের লেখাপড়া বাবদ ব্যাংকে সঞ্চয় করেন। লাভের বাকি টাকা তারা চুক্তি অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নেন । মানুষের সঞ্চয়ের সৃষ্টি হয় সঞ্চয়ের ইচ্ছা থেকে। তিন বন্ধুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। সঞ্চয়ের ইচ্ছা যেকোনো কারণেই উদ্ভব হতে পারে। এটি হতে পারে দূরদৃষ্টি, পারিবারিক প্রয়োজন, সামাজিক নিরাপত্তা, ক্ষমতা ও প্রতিপত্তি বা ছেলেমেয়েদের ভবিষ্যৎ পড়াশোনার খরচ প্রভৃতি কারণে। ব্যাংকে তারা ভবিষ্যতের কথা ভেবেই অর্থ জমা করছেন। এটি মূলত মূলধন গঠনের 'আর্থিক সঞ্চয় সৃষ্টি' ধাপটি বাস্তবায়ন করেছেন। সুতরাং, লাভের অংশ ব্যাংকে সঞ্চয় করার মাধ্যমে মূলধন গঠনের একটি ধাপ অতিক্রম হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“লাভের অংশ ব্যাংকে সঞ্চয় করার মাধ্যমে মূলধন গঠনের একটিমাত্র ধাপ অত…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর