ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণের উপায় ও করণীয় উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উত্তর: ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণের জন্য উদ্দীপকে উল্লেখিত জনাব আরিফের আমগুলোকে গুদামজাতকরণ করা উচিত।উৎপাদনের সময় থেকে বিক্রি বা ভোগের সময় পর্যন্ত গুদামজাতকরণের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে এক মৌসুমের উৎপাদিত পণ্য অন্য মৌসুমেও ভোগ করা যায়। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকে উল্লেখিত জনাব আরিফ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম সংগ্রহ করেন। সংগ্রহ করা আমগুলো সে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করেন। তবে ভারত থেকে প্রচুর 'মালদার ফজলি আম' আমদানি হওয়ায় আমের মূল্য কমে যায়। তাই জনাব আরিফ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আমগুলো বিক্রি করে দেন।উদ্দীপকের জনাব আরিফের আমগুলো দ্রুত এবং কম দামে বিক্রি না করে তা বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। ভারত থেকে প্রচুর 'মালদার ফজলি আম' আমদানি হওয়ায় দেশের বাজারে স্বাভাবিকভাবেই সব আমের দাম কমে যায়। এমন পরিস্থিতিতে তাকে আমগুলো গুদামজাত করে সংরক্ষণ করতে হবে। গুদামজাত করার কারণে জনাব আরিফের আমগুলোর গুণাগুণ ঠিক থাকবে। পরবর্তী সময়ে যখন চাহিদা বাড়বে তখন তিনি আমগুলো বিক্রি করে আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবেন। সুতরাং, কাঙ্ক্ষিত মুনাফা লাভের জন্য জনাব আরিফের গুদামজাতকরণের ব্যবস্থা করা উচিত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণের উপায় ও করণীয় উদ্দীপকের আলোকে আলোচন…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর