উদ্দীপকের উল্লিখিত ফার্মটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবির, আলিফ এবং আসিফের ডেইরি ফার্মটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন কাজে লাগিয়ে তা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা সংগঠনের কাজ। সংগঠন ছাড়া উৎপাদনের অন্যান্য উপাদান অচল এবং গতিহীন । উদ্দীপকের আবির, আলিফ এবং আসিফ তিনজন মিলে চুক্তিবদ্ধ হয়ে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। তারা ভূমি সংগ্রহ করেন এবং তা কাজে লাগিয়েছেন। মূলধন হিসেবে অর্থ বিনিয়োগ করেন। তাছাড়া অন্যান্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহ করে আন্তরিকতা, সততা, বুদ্ধিমত্তা ও পরিশ্রম দিয়ে খামারটি পরিচালনা করেন। এক্ষেত্রে ফার্মটি হচ্ছে তাদের তিনজনের মিলিত উপাদান যা চুক্তির মাধ্যমে গঠিত অংশীদারি সংগঠন এবং ফার্মটি সংগঠন হিসেবেই উপরে বর্ণিত কাজগুলো করে। সুতরাং, তিন বন্ধুর ডেইরি ফার্মটি হলো সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত ফার্মটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর