উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন মাত্রা অর্জনে সক্ষম হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কারুকা প্রতিষ্ঠানটি উৎপাদনের কাম্য মাত্রা অর্জনে সক্ষম হয়েছে। যে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় তা-ই কাম্য উৎপাদন মাত্রা। এ মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। কেননা, এ মাত্রায় সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়। উদ্দীপকে উল্লেখিত কারুকা ১০ লক্ষ টাকা ও ২০ জন শ্রমিক নিয়ে গঠিত হস্তশিল্প প্রতিষ্ঠান । হস্তশিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা বাড়ায় কারুকা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে নিয়োজিত সব শ্রমিক-কর্মচারী ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করে সর্বনিম্ন ব্যয়ে পণ্য উৎপাদনে সক্ষম হয়। এভাবে গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে এনে সর্বোচ্চ পণ্য উৎপাদন করাই হলো কাম্য উৎপাদন মাত্রা। এ মাত্রায় পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, কারুকা কাম্য উৎপাদন মাত্রা অর্জন করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন মাত্রা অর্জনে সক্ষম হয়েছে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর