কারুকা হস্তশিল্প সম্প্রসারণের সমস্যার কারণ উদ্দীপকের আলোকে চিহ্নিত করো ।
উত্তর: অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান কারুকা সম্প্রসারণের ক্ষেত্রে মূলধন, প্রশিক্ষিত কর্মচারী ও আধুনিক প্রযুক্তির অভাব প্রভৃতি সমস্যার সম্মুখীন হয়। মূলধন ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা এবং শ্রমিক সংখ্যা ১৬-৩০ জন যে প্রতিষ্ঠানে থাকে তাই অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা পর্যাপ্ত থাকলেও প্রশিক্ষণের সুযোগ, মূলধন ও প্রযুক্তির স্বল্পতা থাকায় বিকাশ লাভ করতে পারে না। উদ্দীপকে উল্লেখিত কারুকার মূলধন ১০ লক্ষ টাকা এবং কর্মরত শ্রমিক সংখ্যা ২০ জন। মূলধন ও শ্রমিক সংখ্যা বিচারে এটি অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান। হস্তশিল্পজাত পণ্যের উৎপাদক 'কারুকা' পণ্যের চাহিদা পূরণে কাম্য মাত্রা অর্জন করে। তবে মূলধনের স্বল্পতা, প্রশিক্ষণের আধুনিক প্রযুক্তির অভাব প্রভৃতি অসুবিধার কারণে ব্যবসায় সম্প্রসারণ করতে পারছে না। হস্তশিল্পজাত পণ্যের চাহিদা সবসময়ই বেশি থাকে। এ চাহিদা পূরণে 'কারুকা'-এর দরকার ব্যবসায় সম্প্রসারণ করা। কিন্তু সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় প্রতিষ্ঠানটির থাকছে মূলধনের ঘাটতি। তাছাড়া এ শিল্পে দক্ষ কর্মীরও অভাব আছে। অভাব আছে প্রশিক্ষণদানকারী প্রতিষ্ঠানের। আর সবচেয়ে বড় অভাব হচ্ছে উন্নত প্রযুক্তির। আধুনিক প্রযুক্তির স্বল্পতার কারণে প্রতিষ্ঠানটি উৎপাদনে বিশেষায়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই বলা যায়, এ সমস্যাগুলোর কারণেই উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান কারুকা সম্প্রসারিত হতে পারছে না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কারুকা হস্তশিল্প সম্প্রসারণের সমস্যার কারণ উদ্দীপকের আলোকে চিহ্নিত …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর