বাল্ব নষ্ট হওয়ার ফলে প্রতিষ্ঠানটির কোন ধরনের ব্যয় বাড়ছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জি. কিউ-এর বাল্ব নষ্ট হওয়ার ফলে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বাড়ছে। ক্রেতার কাছে পণ্য বিক্রির পর কোনো ত্রুটি ধরা পড়লে ঐ পণ্য ফেরত বা মেরামত বাবদ যে খরচ তাই বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্যমান নিম্ন হলে এ ব্যয় বেড়ে যায়। উদ্দীপকের জি. কিউ কোম্পানি এলইডি বাল্ব প্রস্তুত করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ৫০% নষ্ট হয়ে যায়। এলইডি বাল্বের মতো পণ্য সাধারণত ওয়ারেন্টির আওতায় থাকে । তাই প্রতিষ্ঠানটি সেগুলো ফেরত নেয় এবং ঠিক করে ক্রেতাদের ফেরত দেয়। আর এ কাজে তাদের অনেক অর্থ খরচ হয়। এ ধরনের খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের আওতাভুক্ত হয়ে থাকে। সুতরাং, বাল্ব নষ্ট হওয়ার ফলে জি. কিউ কোম্পানির বাহ্যিক ব্যর্থতার ব্যয় বেড়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বাল্ব নষ্ট হওয়ার ফলে প্রতিষ্ঠানটির কোন ধরনের ব্যয় বাড়ছে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর