প্রাথমিক পর্যায়ে জনাব কামাল উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রাথমিক পর্যায়ে উদ্দীপকের জনাব কামাল ভূমির ব্যবহার করেছেন । প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদই হলো ভূমি। এটি মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। ভূমি সৃষ্টির সময় যে পরিমাণ ছিল এখনও সেই পরিমাণই আছে । এটি উৎপাদন কাজে ব্যবহার করা হয়। উদ্দীপকে উল্লেখিত জনাব কামাল বিএ পাস করার পর চাকরি না করে নিজস্ব জমিতে একটি গবাদি পশুর খামার গড়ে তোলেন। এক্ষেত্রে খামার প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত জমিটি প্রকৃতির দান। আর তা খামারের উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া, জমির যোগানের সীমাবদ্ধতার ওপর তার খামারের আকার নির্ভর করছে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, প্রাথমিক পর্যায়ে জনাব কামাল উৎপাদনের যে উপকরণটি ব্যবহার করেছেন তা ভূমি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে জনাব কামাল উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করেছেন? ব্য…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর