উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. আলমের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. আলমের ব্যবসায়টি হলো উৎপাদনধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। উৎপাদনের সাথে জড়িত কোনো ব্যবসায়ের মূলধনের পরিমাণ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা হলে তা উৎপাদনধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। তবে এ ধরনের প্রতিষ্ঠানে ৩১-১২০ জন কর্মরত শ্রমিক থাকতে হয়। উদ্দীপকে উল্লেখিত সাতক্ষীরার মি. আলম ১০ কোটি টাকা নিয়ে বাঁশ ও কাঠের তৈরি শৌখিন পণ্যের ব্যবসায় শুরু করলেন। এখানে বাঁশ ও কাঠের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে নতুন নতুন পণ্য তৈরি করা হয়। অর্থাৎ, এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এখানে ৯০ জন শ্রমিক কর্মরত আছে। শিল্পনীতি ২০১৬-এ উল্লিখিত ক্ষুদ্র শিল্পের মূলধনের পরিমাণের সাথে মি আলমের ব্যবসায়ের মূলধনের মিল আছে। তাছাড়া মি. আলমের ব্যবসায়ের শ্রমিক সংখ্যাও ক্ষুদ্র শিল্পের জন্য নির্ধারিত শ্রমিক সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মূলধন ও শ্রমিক সংখ্যার বিচারে মি. আলমের ব্যবসায়টি হলো ক্ষুদ্র এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. আলমের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর