উদ্দীপকে মিসেস নাসরিনের বিপণিতে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মিসেস নাসরিনের বিপণিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে পণ্য ও অন্যান্য জিনিসপত্র একটি নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখা হয়। এক্ষেত্রে পণ্যের আকৃতি, রং, মূল্য, ক্রেতার ধরন, বয়স, লিঙ্গ প্রভৃতি বিশেষভাবে বিবেচনা করা হয়। এতে ক্রেতারা তাদের পছন্দসই পণ্যটি খুব দ্রুত খুঁজে পায় । উদ্দীপকের মিসেস নাসরিন রংপুরের নতুন বাজারে 'রংধনু কালেকশন' নামে একটি বৃহদায়তন বিপনির মালিক। উক্ত বিপণিতে বিভিন্ন ভোগ্যপণ্য আলাদা আলাদা বিভাগে সাজানো হয়েছে। মনোরম পরিবেশ, সুন্দর বিন্যাস, মানসম্মত ও পছন্দসই পণ্যটি দ্রুত নির্বাচনের সুযোগ প্রভৃতি থাকায় বিপণিটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এক্ষেত্রে মিসেস নাসরিনের বৃহদায়তন বিপণিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভোগ্যপণ্যগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে বিভাগীয়করণ করা হয়েছে, যা খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায়, নাসরিনের বিপণিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস নাসরিনের বিপণিতে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর