ফ্রিজ কোম্পানির সুনাম বাড়াতে মান নিয়ন্ত্রণের ভূমিকা উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: ফ্রিজ কোম্পানির সুনাম বাড়াতে মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। মান নিয়ন্ত্রণের আওতায় পূর্বনির্ধারিত মানের সাথে উৎপাদিত পণ্যের মানের তুলনা করা হয়। এক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধন করা হয়। এটি উৎপাদন ক্ষতিও অপচয় কমাতেও সহায়ক। উদ্দীপকের ফ্রিজ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি পণ্যের ওয়ারেন্টি দিয়ে থাকে। এতে তাদের কিছু অতিরিক্ত খরচ হয়। তবে প্রতিষ্ঠানটির ক্রেতা জুবায়ের | সাহেব তার ত্রুটিপূর্ণ ফ্রিজের মেরামত সুবিধা পেয়ে সন্তুষ্ট হয়। এভাবে ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বেড়ে যায়। ফ্রিজ বিক্রেতা প্রতিষ্ঠানটি পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি ও বিপণন করে থাকে। বিক্রির পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় প্রতিষ্ঠানটি তা মেরামতের মাধ্যমে সমাধান করে দেয়। এক্ষেত্রে ক্রেতারা যে ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে তা প্রতিষ্ঠানটি জানতে পারছে। এতে তারা পরবর্তী উৎপাদনে এটি মুক্ত ফ্রিজ তৈরির চেষ্টা করতে পারবে। এভাবে প্রতিষ্ঠিত মান বজায় রাখা সম্ভব হয়। আর এ কাজটি হলো মান নিয়ন্ত্রণ। এর মাধ্যমে ভোক্তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির সুনাম ও বিক্রি বেড়ে মুনাফাও বেড়ে যায়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত ফ্রিজ কোম্পানির সুনাম বাড়াতে মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ফ্রিজ কোম্পানির সুনাম বাড়াতে মান নিয়ন্ত্রণের ভূমিকা উদ্দীপকের আলো…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর