অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর ক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: কর্মী নিরাপত্তার বিবেচনায় উদ্দীপকে উল্লেখিত জনাব রায়হানের প্রতিষ্ঠানে বিন্যাস করার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমেছে। কারখানা বা প্রতিষ্ঠানের বিন্যাস করার প্রধান শর্ত হলো কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যাতে কোনো কর্মী যেন কোনো বিপদে না পড়ে। উত্তম বিন্যাস ব্যবস্থায় জরুরি পরিস্থিতি মোকাবিলা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকে । উদ্দীপকের জনাব রায়হান সাহেব ঢাকায় কোয়ালিটি গার্মেন্টস-এর একটি শাখা যশোরের ঝিকরগাছায় স্থাপন করেন। তিনি তার কারখানায় প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করেন। একদিন হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফ্যাক্টরিতে প্রবেশ ও বাহিরের সিঁড়ি প্রশস্ত হওয়ার কারণে শ্রমিকরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে সহজ চলাচলের জন্য গার্মেন্টস শিল্পটি ঝুঁকির হাত থেকে রক্ষা পায় । উদ্দীপকে উল্লেখিত জনাব রায়হান সাহেব তার গার্মেন্টস এর বিন্যাস করার সময় কর্মী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয়। প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সিঁড়ি পর্যাপ্ত চওড়া রাখতে হয়। ফলে যেকোনো দুর্ঘটনায় কর্মীরা দ্রুত সিঁড়ি দিয়ে স্থান ত্যাগ করতে পারে যা রায়হান সাহেব রেখেছিলেন । তিনি ফ্যাক্টরির প্রবেশ পথ প্রশস্ত রেখেছিলেন তাই কর্মীরা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে । তাই বলা যায়, অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর ক্ষেত্রে রায়হান সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রম তাৎপর্যপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর ক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের তাৎপর্য ব…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর