উদ্দীপকে উল্লিখিত লে-আউট কোন ধরনের তা ব্যাখ্যা করো ।
উত্তর: জনাব রায়হান-এর গার্মেন্টস-এ ব্যবহৃত লে-আউট হলো প্রসেস লে-আউট বা প্রক্রিয়া বিন্যাস । প্রক্রিয়া বিন্যাসে একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একই ধরনের কাজগুলোকে সমবিভাগে ভাগ করা হয়। এতে যে কর্মী যে কাজে পারদর্শী তাকে সেই কাজ নিয়োজিত করা হয়। পোশাক, গাড়ি শিল্প প্রভৃতিতে প্রক্রিয়া বিন্যাস ব্যবহৃত হয় উদ্দীপকে উল্লেখিত জনাব রায়হান সাহেব ঢাকার কোয়ালিটি গার্মেন্টস-এর একটি শাখা যশোরের ঝিকরগাছায় স্থাপন করেন। উক্ত ফ্যাক্টরিতে পঞ্চম তলায় কাপড় কাটা হয়, চতুর্থ ও তৃতীয় তলায় সে কাপড় সেলাই করা হয়। দ্বিতীয় তলায় অফিস এবং নিচ তলায় কাপড় ওয়াশিং ও প্যাকেট করা হয়। অর্থাৎ কাজের সুবিধার জন্য একই ধরনের কাজ আলাদা আলাদা ফ্লোরে করা হয়েছে যা প্রক্রিয়া বিন্যাসের অন্তর্গত। কারখানার একেক তলায় সমজাতীয় কাজ ভাগ করার ফলে সহজেই কাজগুলো সম্পন্ন করা যায়। তাছাড়া গার্মেন্টস শিল্পে সব সময় প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়। উপরের বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায়, জনাব রায়হান-এর গার্মেন্টস-এ প্রসেস লে-আউট অনুসরণ করা হয়েছে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লে-আউট কোন ধরনের তা ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর