জনাব আবির কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আবিরের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে মূলধনের ব্যবস্থা করার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে। যেসব সম্পদ আয় উপার্জনে ব্যবহার করা হয় তা উৎপাদনের উপকরণ মূলধনের অন্তর্গত। অর্থনীতি অনুসারে, মানুষের শ্রমের মাধ্যমে তৈরি যেসব দ্রব্যসামগ্রী ভবিষ্যত উৎপাদনে সহায়তা করে তা মূলধনের আওতায় পরে । মূলধন উৎপাদন বাড়াতে সহায়তা করে । উদ্দীপকের জনাব আবির পৈত্রিক সূত্রে পাওয়া ১০টি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। উৎপাদিত মাছ পাইকারদের কাছে বিক্রি করে তিনি লাভবান হন। সম্প্রতি মাছের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি জমি লিজ নিয়ে আরও ১০টি পুকুর তৈরির সিদ্ধান্ত নেন। সেজন্য একটি বাণিজ্যিক ব্যাংকে ঋণের আবেদন করেন। ব্যবসায় সম্প্রসারণ কাজে জনাব আবিরের ঋণ নেওয়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। ঋণ নেওয়ার ফলে তিনি উক্ত ঋণকৃত অর্থ তার ব্যবসায়ের উৎপাদন কাজে ব্যবহার করতে পারবেন। নতুনভাবে ১০টি পুকুর খনন করায় মাছের উৎপাদন বেড়ে যাবে। ফলে জনাব আবির তা বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। সুতরাং, উপরের আলোচনার মাধ্যমে এটি স্পষ্ট যে, জনাব আবিরের ঋণ নেওয়ার মাধ্যমে মূলধন জোগাড় করার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আবির কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর