উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সোহান সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। পণ্য উৎপাদনের সময় থেকে ব্যবহার করার আগ পর্যন্ত পণ্যকে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এর ফলে ঘাটতি মৌসুমেও পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায়। উদ্দীপকে উল্লিখিত জনাব সোহান ময়মনসিংহের একজন ধান ব্যবসায়ী। তিনি গত বছর আমনের মৌসুমে স্থানীয় বাজার থেকে ৭৫০ টাকা মণ দরে ১,০০০ মণ ধান কিনে নিজ বাড়িতে সংরক্ষণ করেন। অর্থাৎ তিনি ঐ ধান গুদামজাত করেন। কিছুটা বাড়তি মুনাফার আশায় তিনি সেই ধান তিন মাস পর বিক্রি করতে গিয়ে দেখেন, স্থানীয় বাজারে এর দাম মণপ্রতি ৮৫০টাকা এবং ঢাকা শহরে তা ৯৫০ টাকা। সোহান ধান কিনে গুদামে রাখার কারণে পরবর্তীতে বেশি দামে ঐ ধান বিক্রি করতে পারবেন। অর্থাৎ এখানে তিনি সময়গত উপযোগ সৃষ্টি করতে পারবেন। গুদামজাতকরণের ফলে মানুষ তিন মাস আগের উৎপাদিত ধান তিন মাস পরে ভোগ করতে পারবেন। সুতরাং, জনাব সোহান ধান কিনে সংরক্ষণ করার মাধ্যমে সময়গত উপযোগের সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর