জনাব সোহানের কাঙ্ক্ষিত মুনাফা লাভের জন্য করণীয় কী বলে তুমি মনে করো? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সোহানের কাঙ্ক্ষিত মুনাফা লাভের জন্য পরিবহনের মাধ্যমে ঢাকায় ধান সরবরাহ করা উচিত। পরিবহনের মাধ্যমে একস্থানের উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী অন্যস্থানে নেওয়া হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে বিশ্বের ভিন্ন ভিন্ন অঞ্চলের পণ্য ও সেবাসামগ্রী মানুষ ব্যবহার করতে পারে। উদ্দীপকের জনাব সোহান ময়মনসিংহের একজন ধান ব্যবসায়ী। তিনি আমনের মৌসুমে স্থানীয় বাজার থেকে ৭৫০ টাকা দরে ১,০০০ মণ ধান কিনে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে তিন মাস পর বাজারে বিক্রি করতে গেলে তিনি দেখতে পান স্থানীয় বাজারে ধানের মণপ্রতি মূল্য ৮৫০ টাকা কিন্তু একই ধান ঢাকা শহরে মণপ্রতি মূল্য ৯৫০ টাকা । জনাব সোহান যদি বেশি মুনাফা লাভ করতে চান তবে তাকে অবশ্যই পণ্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। পরিবহনের সাহায্যে তিনি তার সংরক্ষণ করা ধানসমূহ ঢাকায় নিয়ে যেতে পারবেন। ঢাকায় নিয়ে তিনি মণপ্রতি ৯৫০ টাকা দরে বিক্রি করতে পারবেন । এভাবে বেশি মূল্যে ধান বিক্রি করে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হতে পারবেন। তাই আমি মনে করি, পরিবহনের মাধ্যমে ধান ঢাকা শহরে সরবরাহ করে জনাব সোহান লাভবান হতে পারবেন ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব সোহানের কাঙ্ক্ষিত মুনাফা লাভের জন্য করণীয় কী বলে তুমি মনে করো…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর