মিম প্রিন্ট লি.' নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে কোন ধরনের ব্যয়ের মুখোমুখি হচ্ছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত “মীম প্রিন্ট লি.”-এর নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে মূল্যায়ন ব্যয়ের মুখোমুখি হচ্ছে। কোনো প্রতিষ্ঠানের নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ নির্ণয় ও তা সমাধানে মূল্যায়ন ব্যয় করা হয়। এটি মানসম্মত পণ্য তৈরিতে ভূমিকা রাখে। পরিদর্শন, পরীক্ষা, মান নিয়ন্ত্রণ প্রভৃতি এ ব্যয়ের উদাহরণ। উদ্দীপকে উল্লেখিত 'মীম প্রিন্ট লি.' শাড়ি তৈরি করে থাকে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নিম্নমানের শাড়ি উৎপাদন করছে। আর সেই নিম্নমানের কারণ উদ্ঘাটনে প্রতিষ্ঠানটিকে ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধনমূলক কাজ করতে হচ্ছে। এজন্য একে পরিদর্শন, পরীক্ষণ ও পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় করতে হয়। এ খরচগুলো মূল্যায়ন ব্যয়ের সাথে সম্পর্কিত। সুতরাং, 'মীম প্রিন্ট লি.' নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে মূল্যায়ন ব্যয়ের মুখোমুখি হচ্ছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মিম প্রিন্ট লি.' নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে কোন ধরনের ব্যয়ের ম…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর