উদ্দীপকে জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো ।
উত্তর: মাত্রা অনুযায়ী উদ্দীপকের জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। উৎপাদনকারী মাঝারি এন্টারপ্রাইজের মূলধন সীমা ১৫-৫০ কোটি টাকা এবং কর্মরত শ্রমিকের সংখ্যা ১২১-৩০০ জন হয়। সাধারণত এ ধরনের ব্যবসায়ের আকৃতি বৃহদায়তন এন্টারপ্রাইজের তুলনায় ছোট হয়। উদ্দীপকে জনাব পিটু একটি সিমেন্ট কারখানার মালিক। তার কারখানায় চুনাপাথরের রূপগত পরিবর্তনের মাধ্যমে সিমেন্ট উৎপাদন করা হয়। সুতরাং, এটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার তার ব্যবসায়ের বর্তমান শ্রমিক সংখ্যা ২০০ জন এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। তার ব্যবসায়ের মূলধন ও শ্রমিক সংখ্যা জাতীয় শিল্পনীতি ২০১৬-এ বর্ণিত মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যের সাথেসামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাত্রা অনুযায়ী মাঝারি এন্টারপ্রাইজের আওতাভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব পিটু চৌধুরীর প্রতিষ্ঠানটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর