সূর্যমুখী এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা কত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সূর্যমুখী এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা পরিমাণ হচ্ছে ১৫০০০ একক।উৎপাদনের যে স্তরে পণ্য উৎপাদন করলে মোট গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য উৎপাদন মাত্রা বলে। কাম্য উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভজনক।উদ্দীপকে চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ ও OY অক্ষে এককপ্রতি গড় ব্যয় নির্দেশক। চিত্রে দেখা যাচ্ছে কোম্পানিটি যখন ৫০০০ একক পণ্য উৎপাদন করে তখন এককপ্রতি গড় ব্যয় হয় ১০ টাকা, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন ১০০০০ একক করা হয় তখন গড় ব্যয় হয় ৬ টাকা। আবার উৎপাদন যখন আরও বৃদ্ধি করে ১৫০০০ একক করা হয় তখন এককপ্রতি গড় ব্যয় হয় ৪ টাকা। যা সর্বনিম্ন উৎপাদন ব্যয়। কারণ এর পর উৎপাদন বৃদ্ধি করলে গড় উৎপাদন ব্যয় পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। তাই ১৫০০০ একক পণ্য উৎপাদনের এককপ্রতি গড় ব্যয় সর্বনিম্ন হওয়ায় এটি কাম্য উৎপাদন মাত্রা। সুতরাং সূর্যমুখী এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা ১৫,০০০ একক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সূর্যমুখী এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা কত? উদ্দীপকের আলোকে ব্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর