"মাত্রাজনিত ব্যয়সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লে গড় ব্যয় বৃদ্ধি পায়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লে গড় ব্যয় বৃদ্ধি পায়- উক্তিটি যথার্থ। একটি নির্দিষ্ট স্তরের পর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদন ব্যয় হ্রাস পায় না; বরং পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করে তখন তাকে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়।উদ্দীপকে দেখা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে ৫০০০ পণ্য উৎপাদন করলে তাদের এককপ্রতি গড় ব্যয় হয় ১০ টাকা এবং পরবর্তীতে এই উৎপাদন বৃদ্ধি করে যখন ১৫০০০ করা হলো তখন উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়ে ৪ টাকা দাঁড়ায়। কিন্তু দীর্ঘমেয়াদি গড় ব্যয় রেখা কাম্য উৎপাদন স্থল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যার ফলে কাম্য উৎপাদন মাত্রার পরে উৎপাদন বৃদ্ধি করলে এককপ্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত স্থির থাকে। কিন্তু এরপরে উৎপাদন বৃদ্ধি করলে স্থির ব্যয় বৃদ্ধি পায়। যেমন ধরা যাক, একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কারখানার মোট ভাড়া হয়েছে ১০০০০ টাকা। এখন এই কারখানায় সে যতগুলো কলম উৎপাদন করুক না কেন তার ভাড়া ১০০০০ টাকা থাকবে। কিন্তু একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত এই কারখানায় কলম উৎপাদন করা সম্ভব হলেও সর্বোচ্চ মাত্রায় পণ্য উৎপাদনের পরে এই কারখানায় আর বাড়তি পণ্য উৎপাদন করা যাবে না। এমতাবস্থায় পুনরায় কারখানা সম্প্রসারণ অথবা নতুন কারখানা স্থাপন করতে হবে। যার মাধ্যমে স্থির ব্যয় বৃদ্ধি পাবে। এতে গড় উৎপাদন ব্যয় হ্রাস না পেয়ে পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। তাই বলা যায়, মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লেও গড় ব্যয় বৃদ্ধি পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"মাত্রাজনিত ব্যয়সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লে গড় ব্যয় বৃদ্ধি …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর